- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
Author: admin
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার অবৈধভাবে মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ মার্চ ) দুপুরে উপজেলার বনপাড়া বাজারে এমকে ট্রেডার্স-এ অভিযান চালিয়ে নিয়ম বহির্ভূত অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ, ঝুঁকিপূর্ণ রক্ষণাবেক্ষণ ও উপযোগী গোডাউন না থাকায় প্রতিষ্ঠানের মালিক পরেশ চন্দ্র সাহাকে এই অর্থদন্ডাদেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস এ অভিযানের নেতৃত্ব দেন এবং নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ এই অর্থদন্ডাদেশ প্রদান করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোরের সহকারী পরিচালক নাজমুল হাসান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ…
নওগাঁয় শিশুকে ধর্ষণের চেষ্টায় আটক দাদা এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ :নওগাঁর মহাদেবপুরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দাদাকে (১০) মার্চ সোমবার দুপুরে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ইটালী মাদ্রাসা পাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে ইফতারি করানোর কথা বলে মাদ্রাসা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে আমিনুল ইসলাম ভুদি (৫০) তার এক প্রতিবেশী ভাতিজার মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নাতনীকে (৮) পাশের গ্রামের দিকে নিয়ে যায়। এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে সন্ধ্যায় শিশুটিকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ঈদকে সামনে রেখে মাদক কারবারিদের বিরুদ্ধে তৎপর রয়েছে। রোববার (৯ মার্চ) দুপুরে ডিবির অভিযানে পৌর এলাকার কাঠপট্টি শাহী মসজিদ এলাকা থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মতিন (৪৮) নামের এক যুবককে আটক করা হয়। আটককৃত মতিন পশ্চিম ঝালকাঠি এলাকার মৃত মানিক হাওলাদারের ছেলে। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন গণমাধ্যমকে জানান, আটককৃত মতিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এটি গত এক সপ্তাহে ডিবির দ্বিতীয় মাদকবিরোধী অভিযান। এর আগে ১ মার্চ কৃষ্ণকাঠি (পেট্রোল পাম্প মোড়) এলাকায় অভিযান চালিয়ে ১,০০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন হাওলাদার (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়। সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে সভায় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান। সভায় সিদ্ধান্ত হয়, ইসলামী শরীয়াহ মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনির- যে কোনো…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ লোপাটের অভিযোগ থাকায় ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। নিষেধাজ্ঞা পাওয়া অন্যান্যরা হলেন- তার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্লাটফর্মের সদস্যরা দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন। পথে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষের কয়েকজন আহত হন। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্লাটফর্মের সদস্যদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার ২০০৩ বাতিলের সিদ্ধান্ত রহিত (বাতিল) করা হয়েছে। একইসঙ্গে স্বাধীনতা পুরস্কার ২০২৫ এর নির্বাচিত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেসব ব্যক্তিকে এ বছর স্বাধীনতা পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার, তার মধ্যে রয়েছেন—বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে। এককভাবে সরকারের পক্ষে এ কাজ সম্ভব নয়। তাই রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকেও ভূমিকা রাখতে হবে। নির্বাচনের জন্য সেনাবাহিনী, পুলিশ, আমলাতন্ত্র ও মিডিয়ার নিরপেক্ষতা প্রয়োজন। তাই প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাজনীতিক, ছাত্র-শ্রমিক, পেশাজীবী ও সুশীল সমাজের সম্মানে এনসিপির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণপরিষদ নির্বাচন আমাদের মূল দাবি হলেও জাতীয় ঐক্যের বিবেচনায় সামনের নির্বাচনকে গণপরিষদ কাম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাবনা আমরা করেছি। এ সব কিছু দ্রুত সময়ের মধ্যেই হওয়া…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং অব্যাহত নারী ও শিশু ধর্ষণ-নিপীড়নে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিলে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে গাইবান্ধা পৌর শহর। এ মিছিল থেকে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতসহ ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষী বন্ধের জোর দাবি জানানো হয়। ‘জাগো গাইবান্ধা’র ব্যানারে ১১ মার্চ মঙ্গলবার গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশ থেকে নারী-শিশু নিপীড়ন, ধর্ষণ এবং নারী বিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দেওয়া হয়। এর আগে এই বিক্ষোভ সমাবেশ উদ্বোধন করেন শিক্ষাবিদ সাহিত্যিক মাজহারউল মান্নান। সিপিবি নারী শাখার মিতা হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য…
বিশেষ প্রতিনিধি : জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ১৯৭৪ সালে এ দেশ দুর্ভিক্ষের কবলে পড়েছিলো। শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে সেই দিন ভুলিয়ে দিয়েছে। শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার আগে চালের কেজি ছিলো ১৮ টাকা কিন্ত তিনি ক্ষমতা গ্রহনের পরে চালের কেজি ৬ টাকায় নিয়ে এসেছিলেন। জিয়াউর রহমান শিখিয়ে দিয়েছিলেন খাবার কিভাবে মানুষের মাঝে পৌছে দিতে হয়। তার আমলে খাল কেটে ধান উৎপাদন করে বিদেশে রপ্তানি করা হতো। শহীদ রাস্ট্রপতি জিয়াউর…