Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না বলে জানিয়েছেন হাইকোর্ট। বুধবার (১২ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে হাইকোর্ট বলেছেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০১৩ সালে ডিএমএফ ডিগ্রিধারী সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের (স্যাকমো) কয়েকজন বিএমডিসি আইনকে চ্যালেঞ্জ করে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার জন্য আদালতে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক শাপলা চত্বরের ঘটনায় হেফাজতের করা মামলায় শেখ হাসিনা ও বেনজীর আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ‌ বুধবার (১২ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন। এছাড়া এই মামলায় চারজন অভিযুক্ত যারা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, তাদের প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার নির্দেশ দিয়েছেন। এই চারজন হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম। অন্যদিকে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ট্রাইব্যুনাল দশজনের বিরুদ্ধে মঙ্গলবার (১১ মার্চ) গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর নায়েক মো. সোহেল মিয়া…

Read More

নাটোরের বড়াইগ্রামে গরু বোঝায় নছিমন গাড়ি ও পণ্যবাহী ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৫) নামের একজন নিহত হয়েছে। শাকুর আলী (২৭) নামের অপর জন আহত হয়।বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার বনপাড়া-লালপুর রোডের চন্ডিপুর মোল্লাপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল লালপুর উপজেলাধীন হাগড়াগাড়ী গ্রামের আবু বক্কর এর ছেলে এবং আহত শাকুর আলী একই এলাকার মৃত মানিক হোসেন এর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, লালপুরের ওয়ালিয়া থেকে বনপাড়া অভিমুখী সজীব ও মেঘনা গ্রুপের ডিলারশীপের একটি পন্যবাহি ভুটভুটি উল্লেখিত ঘটনাস্থলে পৌঁছালে, বনপাড়া থেকে আড়ানী রুস্তমপুর গরুর হাট অভিমুখী একটি গরু বোঝায় গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ওই ডিলারশিপের এস.আর…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী (৭৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১২ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে তিনি মারা যান। সিঙ্গাপুর থেকে বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর। তিনি বলেন, মৃত্যুর আগপর্যন্ত আমি ও আামার বোন বাবার শয্যার পাশে ছিলাম। আজই বাবার মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা করব। সৈয়দ মঞ্জুর এলাহী বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে চামড়ার ব্যবসায় যুক্ত হন। তারপর চামড়া খাতের একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। তার হাত ধরেই বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতা বিদেশে…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর মান্দায় আত্রাই নদের বাগাতিপাড়া কবরতলাদহ অভয়াশ্রম ও আশপাশের এলাকা থেকে নিষিদ্ধ জাল দিয়ে মাছ লুটের অভিযোগ উঠেছে। নদের পানি কমে যাওয়ার সুযোগ নিয়ে মৎস্যজীবীদের পাশাপাশি এলাকার কিছু অসাধু লোকজন গত কয়েকদিন ধরে অবাধে মাছ লুট করে নিয়ে যাচ্ছেন। এমন অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুরে অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ রিংজাল জব্দ করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, নদের বাগাতিপাড়া অভয়াশ্রমসহ এর আশপাশের এলাকায় শতশত নিষিদ্ধ চায়না রিংজাল ফেলে মাছ শিকার করা হচ্ছে। এর পাশাপাশি ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ কচাল জালও। হঠাৎ করে নদের পানি কমে…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে সহপাঠীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে কাজী ফাহাদ (১৮) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা নুপুর আক্তার রাজাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ ঝালকাঠি শহর থেকে অভিযুক্ত ফাহাদকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ফাহাদ রাজাপুরের অঙ্গারিয়া গ্রামের কাজী সরোয়ারের ছেলে। সে ও ভুক্তভোগী তরুণী রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে ভুক্তভোগী ছাত্রী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মামলার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক এবার স্বাধীনতা পুরস্কারের তালিকায় মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর নাম থাকার কথা জানানো হয়েছিল। তবে শেষপর্যন্ত তা বাতিল করা হয়েছে। চূড়ান্ত তালিকায় তার নাম রাখা হয়নি। এর কারণ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (১১ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ১৯৮৫ সালে স্বাধীনতা পুরস্কারে বাংলাদেশ মুক্তি বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল এমএজি ওসমানী সম্মানিত হন। অন্তর্বর্তী সরকার প্রথমে তাকে এ বছর স্বাধীনতা পুরস্কার প্রদানের জন্য আলোচনা করেছিল। কিন্তু যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার একবারের বেশি পাওয়ার নজির নেই, তাই চূড়ান্ত তালিকায় তার নাম বাদ…

Read More

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় মাত্র ৭ মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন মুহাম্মদ আব্দুল্লাহ। এ উপলক্ষে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন মাদ্রাসা কতৃপক্ষ। ১১ মার্চ মঙ্গলবার বিকেলে মাদরাসা মিলনায়তনে মাদ্রাসার পরিচালক হাফেজ কারী মোহাম্মদ আব্দুল্লাহ্ ‘ র তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ, সাবেক উপাধ্যক্ষ মোঃ ফজলুর রহমান, প্রভাষক আঃ খালেক, মাওলানা সসাব্বির হোসেন,মাওলানা ওমর ফারুক, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আমিনুল ইসলাম,উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার সহ বিভিন্ন মসজিদ,মাদ্রাসার ইমাম ও মোহতামিম এবং মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন।মাদ্রাসার মনোরম পরিবেশ ও শিক্ষার…

Read More

দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকাল ৪টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে খাগড়াছড়ি জেলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল সাকিব,সহ-সভাপতি মোঃ মাহফুজ,অর্থ সম্পাদক হাসান জামিল, মাদ্রাসা বিষয়ক সম্পাদক,মুজিবুর রহমান শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য শাখার সভাপতি ডাক্তার…

Read More

আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের কল্যাণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সি.আর.সি) ফাউন্ডেশন এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করতে মোহাম্মদ রিফাত খান কে সভাপতি এবং নাজমুস সাফায়েত কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সোমবার সি.আর.সি ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেয়। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে সুমাইয়া ইসলাম সারা, সহকারী সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ, অর্থ সম্পাদক মনোয়ার শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু জাফর সাদিক সহ আরও অনেকে বিভিন্ন দায়িত্ব পেয়েছেন। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রিফাত খান বলেন, ‘এই কমিটির মাধ্যমে আমরা পথশিশুদের জন্য আরও কার্যকর…

Read More