Author: স্টাফ রিপোর্টার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে সুপারি চুরির অভিযোগে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে ১১ বছরের এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন করেছে প্রভাবশালী একটি মহল। এ ঘটনায় ওই শিশুর বাবাকেও একইভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাড়ি থেকে তুলে নিয়ে ১১ ঘন্টা শিকলে বেঁধে বাবা-ছেলেকে মারধরের পর সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়। উপজেলার রানাপাশা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১দিকে ওই গ্রামের লতিফ খানের বাড়ির আঙিনায় শুকিয়ে মজুদ করে রাখা দুই কুড়ি (৪২০টি) সুপারি চুরির ঘটনা ঘটে। শিশু ছাব্বিরের বিরুদ্ধে চুরির অভিযোগে এনে তাকে ও তার…

Read More

কুবি প্রতিনিধি: একুশের প্রথম প্রহরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে ‘মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কুবি উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবিরের নেতৃত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রাধ্যক্ষসহ বিভিন্ন সদস্যরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শিক্ষকগণ, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গসংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এর আগে, বিশ্ববিদ্যালয়ের আঁকিয়েদের সংগঠন ‘বৃত্ত কুবি’ ও ২১’ ফেব্রুয়ারি উদযাপন কমিটির যৌথ অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ…

Read More

ভাষা শহীদদের স্মরণে বেনাপোল পৌর প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন সুমন হোসাইন,শার্শা প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বেনাপোল পৌর এলাকার সর্বস্থরের মানুষ। মঙ্গলবার (২১ ফেব্রæয়ারি) ভোর হতেই সর্বস্থরের বিভিন্ন বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্থবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বেনাপোল পৌর প্রেসক্লাব (বিপিপিসি)। সকাল ৯ টায় বেনাপোল বাজার নূর শপিং কমপ্লেক্স এর সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে বেনাপোল বাজার প্রদক্ষিণ করে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্থবক অর্পণ করে সংগঠনটি। এসময়…

Read More

মোঃরনি বাবু জয়পুরহাট জেলা প্রতিনিধি। জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলাতে মাঠের জমি জমির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের আঘাতে ৬জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি লিখিত দায়ের করেছেন ভুক্তভোগীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বেলখুর গ্রামে। অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বেলখুর গ্রামের মৃত দারাজ উদ্দিন মন্ডলের পুত্র ইছাহাক আলী তার বেলখুর মৌজায় ২১১ খতিয়ানের ৪৬৬ দাগের ১১ শতক জমিতে চাষাবাদের জন্য গেলে একই গ্রামের মৃত আহাম্মদ আলীর পুত্র সাইফুল ইসলামসহ অন্যান্যরা দেশিয় অস্ত্রে সজ্জিত সংবদ্ধ হয়ে তাদের উপর হামলা করে। এতে তারা কোন রকমে নিজের জীবন বাঁচাতে…

Read More

মাহবুবুর রহমান জিসান। লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়ায় ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে ১৬টি অস্ত্র পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের মিন্নত উল্যা পাটওয়ারি বাড়ি থেকে অস্ত্রগুলো পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে অস্ত্রগুলো জব্দ করে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘অস্ত্রগুলো থ্রি নট থ্রি রাইফেল জাতীয়। দীর্ঘদিন মাটির নিচে পড়ে থাকায় মরিচা ধরে অধিকাংশই নষ্ট হয়ে গেছে। তবে এগুলোর সঙ্গে কোনো গুলি পাওয়া যায়নি।’ লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে যাই। অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। এগুলো এখানে কীভাবে এসেছে বা কারা রেখেছেন,…

Read More

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি; নেত্রকোনার বারহাট্টায় ট্রেনের ধাক্কায় ৭১ বাংলা টিভির অনলাইন মিডিয়ার সাংবাদিক পাপ্পু মজুমদার (৪০) মারা গেছেন। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেনটি বারহাট্টা উপজেলার বরুহাটি এলাকায় ট্রেনের সাথে ধাক্কায় এ ঘটনাটি ঘটে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তিনি জেলার সদরের পাটপট্টি এলাকার নিখিলনাথ রোড এলাকার স্বপন মজুমদারের ছেলে। তিনি নাট্যকর্মী হিসেবেও সক্রিয় ছিলেন। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক পাপ্পু মজুমদারের স্ত্রী মোহনগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বীতে কর্মরত। শিশুকন্যাকে নিয়ে মোটরসাইকেলে করে মোহনগঞ্জ যাচ্ছিলেন।পথে বারহাট্টা উপজেলার ইসপিঞ্জাপুর রেলক্রসিংয়ে পাশে একটি দোকানে মেয়েকে বসিয়ে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে রেল…

Read More

কুমিল্লা জেলা প্রতিনিধি আব্দুর রহমান সাঈফ কুমিল্লার একটি সাংস্কৃতিক সংগঠন ‘তিননদী পরিষদ’। মেঘনা, গোমতী ও তিতাস এই নদী তিনটির কথা মনে রেখেই সংগঠনটির নামকরণ করা হয়েছে। কুমিল্লা নগর উদ্যানের জামতলায় ৩৭ বছর ধরে তারা নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের গৌরবোজ্জল ইতিহাস শুনিয়ে আসছে। একুশের চেতনাকে লালন করে তা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য ১৯৮৪ সাল থেকে প্রতিবছর ফেব্রুয়ারিতে ২১ দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী, রাজনীতিবিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান নাচ, গান, নাট্য, আবৃত্তি ও আলোচনায় একুশের চেতনা তুলে ধরে। উদ্যোগটির মূল কাণ্ডারি আবুল হাসানাত। মূলত তার উদ্যোগেই ৩৭ বছর ধরে পরিচালিত হচ্ছে এ অনুষ্ঠান। এ বছরও…

Read More

এস এম নাসির মাহমুদ উপজেলা প্রতিনিধ: ২০১৯ সালের ৩১ শে মার্চ অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদ নির্বাচনের ঋণখেলাপির তথ্য গোপন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে অংশগ্রহণ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন বরগুনা জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম সারোয়ার সরকার ফোরকান। পরে ঋণ খেলাপীর দায়ে ফোরকানকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়ে নিজেকে উপজেলা চেয়ারম্যান ঘোষণার জন্য ওই বছরের ২১ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন ছজু। মামলায় নিম্ন আদালত থেকে উচ্চ আদালত আলহাজ্ব গোলাম সারোয়ার ফোরকানের প্রার্থিতা অবৈধ ঘোষণা করে উপজেলা পরিষদ এর চেয়ারম্যানের পদ শুন্য ঘোষণা করেন। পরবর্তীতে নির্বাচন কমিশন উপ নির্বাচনের তফসিল ঘোষণা করলে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন…

Read More

শরিফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বুধবার দুপুরে শহরের চৌরাস্তায় জেলা হারভেষ্টার মালিক সমিতির আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সমিতির দেড় শতাধিক হারভেষ্টার মালিক। পরে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের হাতে স্মারকলিপি প্রদান করেন সমিতির সদস্যরা। মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ঠাকুরগাঁওয়ে হারভেষ্টার মালিক সদস্যরা বলেন, হাওড় এলাকায় ৭০ ভাগ ভর্তুকি আর সমতলে ৫০ ভাগ ভর্তকিতে হারভেষ্টার কিনেছেন তারা। এ কারণে হাওড় এলাকায় হারভেষ্টার গাড়ীর সংখ্যা বেশি। ঠাকুরগাঁওয়ে যখন ধান গম কাটা-মাড়াই শুরু হয় তখন অন্য জেলায় তেমন কাজ থাকেনা। সে কারণে অন্য জেলার সব হেরভেষ্টার ঠাকুরগাঁও-পঞ্চগড় ও দিনাজপুরেনপ্রবেশ করে। এ জন্য ঠাকুরগাঁও-পঞ্চগড় ও দিনাজপুর জেলার স্থানীয় হারভেষ্টার গুলো…

Read More

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর ফেরিঘাটে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলো, মদন পৌর এলাকার সেকান্দর মিয়ার পুত্র কবির মিয়া (২৬), সেকুল মিয়ার পুত্র পিয়াস মিয়া (২৫) এবং আবুল মিয়ার পুত্র ফরিদ (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুড়ি থানার একটি চৌকস টিম গতকাল রাত ১০ টার দিকে মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর ফেরিঘাটে অভিযান চালায়। এসময়, ৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ বুধবার দুপুরে আদলতে হাজির করা…

Read More