চট্টগ্রাম প্রতিনিধি
আজ ১৩ জুন ২০২৩ খ্রিঃ নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাল্টিপারপাস ড্রিল শেডে আইন-শৃঙ্খলা সংক্রান্তে চট্টগ্রাম রেঞ্জ এবং সিএমপির উর্ধতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান, বিপিএম (বার), এ্যাডিশনাল আইজি (প্রশাসন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়।
মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন মান্যবর চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম ( বার) মহোদয়।
এছাড়াও সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশসহ সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জের অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
