
জাহিদুল জামি।
বিশেষ প্রতিনিধি।
জাতীয় নির্বাচন কমিশনের নিবন্ধন কৃত বাংলাদেশ ন্যাশনালিষ্ট মুভমেন্ট (বিএনএম) এর অংগ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী আন্দোলন আয়োজিত “গণতন্ত্র,বর্তমান প্রেক্ষিত এবং বিএনএম এর ভাবনা” শীর্ষক অনুষ্ঠান জাঁকজমকপুর্ণ ভাবে অনুষ্ঠিত হয় বিকেল ৩ টায় জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে। বিএএনএম কেন্দ্রিয় নেতৃবৃন্দসহ বহু রাজনৈতিক ব্যাক্তিবর্গ, তথা ঢাকার বাসিন্দা উক্ত সভায় উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশ কৃষক-শ্রমিক লীগের কেন্দ্রীয় পর্যায়ের বহু সংখ্যক নেতা-কর্মী বিএনএম পতাকাতলে যোগদান করেন। বিএনএম এর কেন্দ্রিয় যুগ্ম আহবায়ক জনাব মেজর জেনারেল এহতেশাম উল হক তাঁদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
উক্ত সভার প্রধান অতিথি জনাব আব্দুর রহমান খোকন, সাবেক এমপি, আহাবায়ক বিএনএম, বিশেষ অতিথি জনাব মেজর মুহা: হানিফ,সদস্য সচীব বিএনএম, প্রধান বক্তা জনাব মেজর জেনারেল এহতেশাম উল হক। সভায় সভাপতিত্ব করেন জনাব এড.ওয়ালিউর রহমান, আহাবায়ক, বাংলাদেশ ন্যাশনালিষ্ট আইনজীবী আন্দোলন।
প্রধান অথিতি আব্দুর রহমান খোকন তাঁর বক্তব্যে দেশের সরকার তথা বিরোধী দলের গণতান্ত্রিক উত্তোরনে ৫২ বছরের ব্যর্থতার কথা তুলে ধরেন। তিনি বলেন যে, বিএনএম দেশের সাধারন মানুষের উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সভায় বিশেষ অতিথি মেজর মুহা. হানিফ তাঁর বক্তব্যে বলেন, গণতন্ত্র আজ বিপন্ন, মানুষের মুখে হাসি নেই। জনগন আমাদের মূল শক্তি। তাদেরকে নিয়ে বিএনএম আজ কাজ করতে চায়। সভার প্রধান বক্তা জনাব এহতেশাম উল হক বলেন- দেশ আজ ক্রান্তি লগ্নে। মানুষের দৈনন্দিন জিবনে স্বাধিনতার ফসল ঘরে তুলতে পারেনি। আমাদের সময় এসেছে এদেশের সাধারন মানুষের মুখে হাসি ফোটানো। বিএনএম এর কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক, মুখপাত্র জনাব ব্যারিষ্টার সারোয়ার আলম তিনি বলেন যে, পরিবারতন্ত্র দিয়ে এদেশের কখনো মুক্তি আসতে পারেনা। আমরা এর অবসান চাই সঠিক নির্বাচনের মাধ্যমে। আগামী জাতীয় নির্বাচনে অংশ নিয়ে গন্তান্ত্রিক ধারাকে আমরা ফিরিয়ে আনব।
সভায় অন্যান্যদের মধ্যে জ্বালাময়ী বক্তব্য রাখেন জনাব এড. আবুল কাশেম সিনিয়র সহ- সভাপতি, জনাব বদরুল আলম সিদ্দিকী, তালুকদার মনিরুজ্জামান, এড. গোলাম মোস্তফা,লে.ক. নাজিমুদ্দিন, মিজানুর রহমান, ক্যাপ্টেন জাকির হোসেন,নুরুল হুদা চৌধুরী,এড. খালেকুজ্জামান, লে.ক. হেলাল উদ্দিন,লে.ক. দিদারুল আলম, দলে নবাগতদের যোগদানকারীদের অন্যতম নজরুল ইসলাম খোকন চেয়ারম্যান বাংলাদেশকৃষক শ্রমিক লীগ, সাইফুল ভুইয়া, এড. মিসেস মুন্নি প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন জনাব এদ. ওয়ালিউর রহমান। তিনি বিএনএম এর সার্বিক দিক তুলে ধরে সমাপনী বক্তব্য তুলে ধরেন এবং সবাইকে মিষ্টি বিতরণ করে।