
আখাউড়া প্রতিনিধি
আজ ৩/১/২৪ ইং রোজ বুধবার আখাউড়া রেল স্টেশনে আইনমন্ত্রী আনিসুল হক মহানগর প্রভাতি ট্রেনে সকাল ১০টার দিকে এসে অবতরণ করেন।
এসময় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, বিএনপি পন্থী আইনজীবীদের আদালত বর্জন করা এটা নিছক রাজনৈতিক স্ট্যান্ডবাজি। এর কোনো মর্মার্থ নেই। কারণ হচ্ছে আদালত আদালতের মতোই চলছে। আদালত বিচারকার্যে মনোনিবেশ করছে।
তিনি আরও বলেন, আইনজীবীদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডের দিকে টেনে আনা আমার মনে হয় বিএনপির ভুল এবং অন্যায়।
এসময় ৭ই জানুয়ারীর নির্বাচন তামাশার নির্বাচন বিএনপি’র এমন মন্তব্যে আইনমন্ত্রী বলেন , যারা নির্বাচনকে তামাশা বলছেন তাদের বক্তব্যটাই হচ্ছে তামাশা। কারণ জনগণ নির্বাচনকে মেনে নিয়েছে। এবং নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে বলে জনগণের কার্যক্রম দ্বারা মনে হচ্ছে। উনারা উনাদের কথা বলে যেতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ সঠিকভাবে তাদের অধিকার ব্যক্ত করবে।
এ সময় তার সাথে আখাউড়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।