
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আন্তর্জাতিক শিশু অধিকার দিবস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শনিবার দুপুরে ভাটারা অবকাশ পাবলিক লাইব্রেরি ও উৎকর্ষ কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা ও শিশুদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অবকাশ পাবলিক লাইব্রেরি ও উৎকর্ষ কেন্দ্রের উদ্যোগে এ আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সরিষাবাড়ি কলেজের সহকারী অধ্যাপক শেখ হোসেন জামাল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ওরফে বাদল। আরো বক্তব্য দেন সরিষাবাটি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিশিষ্ট নাট্যকার ফজলুল হক আকাশ, অবকাশ পাবলিক লাইব্রেরী ও উৎকর্ষ কেন্দ্রের সদস্য সাইফুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা শেষে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ভাটারা অবকাশ পাবলিক লাইব্রেরী ও উৎকর্ষ কেন্দ্রের সহ-সভাপতি, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান বাদল বলেন, আন্তর্জাতিক শিশু অধিকার দিবস উপলক্ষে শিশুদের অধিকার সুরক্ষায় ইসলামিক সংগীত, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা করা হয়।