
আনোয়ার আহমেদ
কুমিল্লা প্রতিনিধি
গত ১১-০৫-২০২৪ ইং শনিবার কক্সবাজার সমুদ্র সৈকতে আয়োজিত ডিসি সাহেবের ৬৯ তম বলি (এক ধরনের কুস্তি) খেলায় চ্যাম্পিয়ন হয় কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন মনিপুর গ্রামের মোহাম্মদ শরীফ মিয়া ওরফে বাঘা শরীফ। এর পূর্বে গত বৎসর আয়োজিত ডিসি সাহেবের বলি খেলায় যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল।
তাছাড়াও গত মাসে আয়োজিত জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন হয়।
এই বছর ডিসি সাহেবের বলি খেলায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হইতে আগত চারশতাধিক বলি অংশগ্রহণ করেছিল। তাদের মধ্য হইতে প্রতিযোগিতায় ক্রমান্বয়ে বাঘা শরিফ চ্যাম্পিয়ন হয়।