
আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী উপজেলার দুটি ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত, আরপাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর তারিকাটা গ্রামকে স্মার্ট পরিবেশ বান্ধব গ্রাম এবং ওই এলাকার ৩টি স্কুলকে সমন্বনিত সবুজ বিদ্যালয় ঘোষণা করা হয়েছে। এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করেন আমতলীর ইউএনও।
আমতলী উপজেলার আমতলী সদর ও আরপাঙ্গাশিয়া ইউনিয়কে বাল্য বিবাহ মুক্ত, ওই ইউনিয়নের উত্তর তারিকাটা গ্রামকে পরিবেশ বান্ধব স্মার্ট গ্রাম এবং ওই এলাকার পশ্চিম নাচনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চি ম চিলা আমিনিয়া ফাজিল মাদরাসা ও আরপাঙ্গাশিয়া সরকারী প্রাথমিকসহ ২টি স্কুল ও ১টি মাদরাসাকে সমন্বনিত সবুজ বিদ্যালয় ঘোষনা করার জন্য মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হল রুমে এক উদ্বাধনী সভার আয়োজন করা হয়। সভায় সভাপত্বি করেন আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মো. ইছা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহামামদ জামাল হোসাইন, যুব উন্নয় কর্মকর্তা মো. সাইফুর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলি আহাদ, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার সুরভী বিশ্বাস ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ। এর আগে ইউএনও উপজেলা পরিষদের চত্ত্বরে পায়রা উড়িয়ে আমতলী সদর ও আরপাঙ্গাশিয়া ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত, এবং আরপাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর তারিকাটা গ্রামকে স্মার্ট পরিবেশ বান্ধব গ্রাম এবং ওই এলাকার ২ স্কুল ও ১টি মাদরাসাকে সমন্বনিত সবুজ বিদ্যালয় ঘোষণা করেন।