
মানিক হোসেন, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আমাকে ঘিরে কোন বলয় তৈরি হবে না। আমার যখন যাকে দরকার হবে ডেকে নিব।আমার অফিস সবসময় ফাকা থাকবে। আমার কাছে যেকেউ তার যৌক্তিক দাবি নিয়ে আসতে পারবে। আমাকে যুক্তি দেখিয়ে ইম্প্রেস করতে পারবে কিন্তু কিনতে পারবে না।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ইবি প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এসময় তিনি শিক্ষা, সংস্কার, উন্নয়নসহ নানা বিষয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক ড. আমানুর আমান, ইবি প্রেস ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলম ও ক্রীড়া সম্পাদক ফরহাদ খাদেম । এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যনির্বাহী সদস্য শাহিন রাজা, নজরুল ইসলাম জিসান, এবং সাধারণ সদস্য আরিফ বিল্লাহ, ইরফান উল্লাহ, এবং মানিক হোসেন।
এসময় তিনি বলেন, আমার সংস্কার ও উন্নায়ন কাজে যদি কোন ভুল থাকে তা আপনাদের লেখনীর মাধ্যমে ফুটে উঠবে। প্রেসক্লাব শব্দটা অনেক ভারি। প্রেসক্লাব একটি বিশ্বস্ত সংগঠন। বিশ্ববিদ্যালয়ে এটি বড় ভূমিকা পালন করতে পারে। এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বিষয় হলো ইমেজ ক্রাইসিস। আমি চাচ্ছি সেই হারানো ইমেজ আবার ফিরে আসুক। প্রেসক্লাব সেই ইমেজ ফিরিয়ে ফিরিয়ে আনার জন্য কাজ করবে।