
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সাহিত্যচর্চা সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘অ্যারাবিক ক্লাব’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম সভাপতি এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সালাম, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক ড. এ.কে.এম. শামছুল হক ছিদ্দিকী ও অধ্যাপক ড. কাউছার মো. বাকী বিল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ০৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বিভাগের সেমিনার লাইব্রেরিতে ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি শহিদুল ইসলাম ও মাজিদুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল ও আব্দুল মাজেদ, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক রুম্মান সারওয়ার ও আসাদ উল্লাহ, দপ্তর সম্পাদক তাওসিফুর রহমান, সহ-দপ্তর সম্পাদক সালেক মাহমুদ ও শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ এহসানুল হক খাঁন নাফিস, সহ-কোষাধ্যক্ষ ওমর ফারুক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাজমুল হাসান, উপ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতিয়ার রহমান ও জহিরুল হক, শিক্ষা সম্পাদক আজিজুল ইসলাম, উপ-শিক্ষা সম্পাদক মাহমুদুল হাসান ও মাহদী হাসান, সাংস্কৃতিক সম্পাদক হাদিউল ইসলাম নকীব, উপ-সাংস্কৃতিক সম্পাদক মুত্তাসিম বিল্লাহ, মাসুদ রানা, ইয়াসিন আরাফাত ও ওসমান আলী, ক্রীড়া সম্পাদক চয়ন হোসেন, উপ-ক্রীড়া সম্পাদক ইসরাফিল ইসলাম, আবু সায়েম ও সাজ্জাদ হোসেন তামিম, ফটোগ্রাফি বিষয়ক সম্পাদক মুহিবুল্লাহ নোমান, উপ-ফটোগ্রাফি বিষয়ক সম্পাদক বাঁধন বিশ্বাস ও জোবায়ের হোসাইন তানভীর, বিতর্ক বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী এবং উপ-বিতর্ক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ও শাকিল আহমেদ।
সাংবাদিকতা বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম, উপ-সাংবাদিকতা বিষয়ক সম্পাদক রুকনুজ্জামান হুমাঈদী, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-প্রচার সম্পাদক আইনুল হক ও ফাহিম ইসলাম রিপন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফাহিম ফয়সাল, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ও জাহিদ হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক জেবা রহমান, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক তানজিলা খাতুন, নাফিয়া ইয়াসমিন, হোসনে আরা খাতুন ও সুমাইয়া আক্তার, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, উপ-ক্যারিয়ার বিষয়ক সম্পাদক আব্দুল হালিম ও আতিকুর রহমান তানভীর, আপ্যায়ন বিষয়ক সম্পাদক খালিদ সাইফুল্লাহ তাওফিক এবং উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল বারী।
এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল মাসুদ, হাসান ইমাম, আলীনূর রহমান বাঁধন, রায়হান কবির, নাঈম ইসলাম, আশরাফুল ইসলাম, সাজেদুল ইসলাম আকন্দ ও মুফাসসির হোসেন।
ক্লাবের সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ‘আমাকে সভাপতি নির্বাচিত করায় ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব শুধু আমার নয়, এটি ক্লাবের প্রতিটি সদস্যের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আরবী ভাষা ও সাহিত্যের মহিমা ছড়িয়ে দিতে, ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ। দায়িত্বকে আমি কেবল পদবী হিসেবে নয়, বরং আমানত হিসেবে গ্রহণ করেছি। আমরা সবাই মিলে এই ক্লাবকে জ্ঞানের আলো, সাহিত্যচর্চার সোপান এবং সৃজনশীলতার এক উজ্জ্বল কেন্দ্রবিন্দুতে পরিণত করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।’