
মোঃ নাহিদ হাসান স্টাফ রিপোর্টারঃ
আসন্ন দাদ্বাশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি এ সময়ে প্রচারণায় ব্যাস্ত সময় পার করছে প্রার্থীরা তারই ধারাবাহিকতায়, ৩০ ডিসেম্বর শনিবার বিকাল ৪ টায় দাশুড়িয়া ট্রাফিক মোড়ে , বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী
গালিবুর রহমান শরীফ এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছ।
বাংলাদেশ আওয়ামী লীগ, দাশুড়িয়া ইউনিয়ন শাখার আয়োজনে এস এম জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রশাসনের কড়া নিরাপত্তায় নৌকা প্রতিকের প্রার্থী গালিবুর রহমান শরীফ, তার বক্তব্য সকল ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানিয়ে তার বর্নাঢ্য রাজনৈতিক পরিচয় তুলে ধরেন এবং আমৃত্যু এলাকার মানুষের জন্য কাজ করার প্রতিস্রুতি দেন।
কথা নয় আমি কাজে বিশ্বাসী এ লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আপনারা আমাকে সংসদ সদস্য হিসেবে জনগণের সেবা করার সুযোগ দেবেন। তিনি বলেন আমি জনগনের শান্তি ও সুখ সমৃদ্ধ জীবনের জন্য আমাকে ৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন। উক্ত নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটিতে জনাব মোঃ বকুল সরদার সঞ্চালনার মধ্য দিয়ে এবং দাশুড়িয়া ইউনিয়ন এর জনগণের সু-স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।