সিলেট প্রতিনিধি
অদ্য ১৫/০৬/২০২৩ খ্রিঃ তারিখে এসএমপি সদর দপ্তরে সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জুবায়েদুর রহমান পিপিএম মহোদয়ের সাথে উপ-পুলিশ কমিশনার (উওর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব, মোহাঃ সোহেল রেজা পিপিএম দ্বয়ের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২০২৪ স্বাক্ষরিত হয়। এসময় উপস্থিতি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ মাসুদ রানা মহোদয়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব ও অন্যান্য অফিসারবৃন্দ। অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় সম্পাদিত চুক্তি বাস্তবায়নের উপর গুরুত্বারোপসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
