
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
আজ ২৯ মে, ২০২৪ খ্রিঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (৩য় ধাপ) উপলক্ষে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন,পিপিএম।
ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের নিমিত্ত যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ, গাইবান্ধা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
পুলিশ সুপার, নির্বাচনে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সকল আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সদস্যদের সাথে কথা বলেন এবং প্রত্যেককে সাহসিকতা ও দৃঢ় মনোবল, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন অফিসারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।