রাজবাড়ী সংবাদদাতা
অদ্য ১০/০৯/২০২৩ ইং তারিখে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজবাড়ী ১ নং আসনের সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা পরিদর্শনে আসেন। তিনি হাসপাতালে ডেঙ্গু এবং অন্যান্য রোগের জন্য প্রয়োজনীয় ইনফিউশন স্যালাইন এবং বাচ্চাদের জ্বরে ঔষধ প্রদান করেন। এ সময় অসংক্রামক রোগ বা এন সিডি কর্নারের উদ্বোধন করেন। এমপি মহোদয় হাসপাতাল ঘুরে দেখেন, সার্বিক ব্যবস্হাপনার খোজ খবর নেন এবং দিক নির্দেশনা দেন। এছাড়া হাসপাতাল উন্নয়নে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, আবাসিক মেডিকেল অফিসার শরীফ ইসলাম এবং হাসপাতালের সকল কর্মকর্তা এবং কর্মচারী এ সময় উপস্হিত ছিলেন।
হাসপাতালের এন সিডি কর্নারে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অ্যজমা এবং নানাবিধ অসংক্রামক রোগের সেবা দেয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি প্রোগ্রামের আওতাধীন এ সেবায় অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে রোগ নির্ণয় এবং রোগীদের ব্যবস্হাপনা বই দেয়া হবে।
