
কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ- ফরহাদ হোসাইন কয়রা উপজেলা বিএনপির আয়োজনে সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী শান্তি সমাবেশ গত ১৪ সেপ্টেম্বর বিকাল ৪ টায় কালনা মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। কয়রা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মোমরেজুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক এমএ হাসানের সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির ১ নং সদস্য মোঃ মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ আবু হোসেন বাবু। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ তৈয়েবুর রহমান,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এনামুল হক সজল। বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান নাজমুস সাকিব পিন্টু,আরিফুর রহমান, সাবেক জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ হেল কাফি সখা,সাবেক সাংগঠনিক সস্পাদক জাবির আলী, সাবেক জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জেলা মৎস্যজীবি দলের নেতা আজিজুর রহমান,কয়রা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান বেল্টু,আবু সাইদ বিশ্বাস, বিএনপি নেতা সরদার মতিয়ার রহমান, আব্দুস সামাদ, সেরাজুল ইসলাম,হাবিবুর রহমান,ফায়জুল করিম খোকন,আব্দুর রহিম সানা, শেখ সালাউদ্দিন লিটন, কোহিনুর ইসলাম,কৃষকদলের আহবায়ক এসএম গোলাম রসুল, যুবদলের যুগ্ন আহবায়ক আকবার হোসেন, এছানুর রহমান,ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহণ সবুজ, সদস্য সচিব মাহমুদুল হাসান প্রমুখ