
কাতারে খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা পালিত হয়েছে।
মোজাহিদ আরাবি !! ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার (৩১.জানুয়ারি) কাতার সানাইয়া শহরে কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ও এবং কেক কেটে আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শামীম আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টাগন।উপদেষ্টা শাহাজাহান লস্কর,উপদেষ্টা জয়নাল খান,উপদেষ্টা আবু সাঈদ এবং উপদেষ্টা মোঃ আকতার।
উপদেষ্টা জহির পাটোয়ারী অনুষ্ঠানে প্রথমে কুরআন তেলাওয়াত করেন খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য মোঃ ইয়াকুব।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃআরিফুর রহমান খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য আবু তালেব খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য। মোহাম্মদ রবিউল ইসলাম খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশন ফরিদপুর জেলা সদস্য। আব্দুল্লাহ আল মজিব খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া শাখার সদস্য। মোহাম্মদ রাফি খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সদস্য ব্রাহ্মণবাড়িয়া শাখা এডমিন। ফয়সাল মোল্লা খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য। রাকিব ভূঁইয়া প্রতিষ্ঠাতা পরিচালক বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন।
খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের অন্যতম একটি সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০২৩ সালের ২৬শে জানুয়ারি সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম।
স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিত করণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচী। এসব নিয়ে কাজ করে যাচ্ছে খিদমাতুল উল্লাহ ব্লাড ফাউন্ডেশন অরাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি।
খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শামীম আলি জানান “খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশন” একটি অরাজনৈতিক এবং সেচ্ছাসেবী সংগঠন। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এই দেশ আমাদের, এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর। তাই এই দেশের উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে। নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্ত মানবতার সেবায়।
এমনি প্রেক্ষাপটে কয়েকজন সচেতন তরুণ তরুণী নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে উদ্বুদ্ধ ও সংগঠিত করে। আর এভাবেই ২০২৩ সালের ২৬শে জানুয়ারি সচেতন তরুণ তরুণীদের সক্রিয় উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন
“এসো নবীন দলে দলে
রক্ত দেই আমরা সবাই মিলে”
একের রক্ত অন্যের প্রান,সেচ্চায় করবো আমরা রক্তদান” “প্রাণের টানে রক্তদান”এই স্লোগানকে বুকে ধারণ করে “খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশন” পদযাত্রা শুরু হয়।