
কুলিয়ারচর,কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ শরীফুল আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা প্রদানকালে কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হান্নান, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন (শাহ আলম), জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মশিউর রহমান, এবং পৌর বিএনপির ১নং সদস্য ও মোঃ শরীফুল আলমের ছোট ভাই মোহাম্মদ সায়েম সিদ্দিকীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, কিশোরগঞ্জ-৬ আসনের ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মোঃ শরীফুল আলমকে বিজয়ী করবেন।