
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে বেশ কিছুদিন আগেও চাঁদাবাজির দৌরাত্ম ছিল ব্যাপক, স্থানীয় পর্যায়ের অধিকাংশ ব্যবসায়ীদের প্রতিদিন গুনতে হতো চাঁদার টাকা, কিন্তু সরকার পরিবর্তনের পরপরই বদলে গেছে সেই দৃশ্যপট।
কিছু দিন আগে কুড়িগ্রামের বিভিন্ন পয়েন্টে পন্যবাহী পরিবহন হতে ব্যাপক চাঁদাবাজি হতো। যা বন্ধ করতে ভুক্তভোগীরা দফায় দফায় মানববন্ধন করলেও বন্ধ হয়নি চাঁদাবাজি। এমন কি ডিসি ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করার পরেও বন্ধ হয়নি এই চাঁদাবাজি।
সরকার পরিবর্তনের সাথে সাথেই চাঁদাবাজরা উধাও হয়ে গিয়েছে, নেই তাদের কোন হদিস হয়েছে সবাই লাপাত্তা, জনমনে ফিরেছে স্বস্তি।
কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন ব্যবসায়ী পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে জানা যায় সরকার পরিবর্তনের সাথে সাথেই চাঁদাবাজি বন্ধ হয়েছে, এই চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য অতীতে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি কিন্তু কোন প্রতিকার পাইনি, সরকার পরিবর্তনের সাথে সাথে সেই চাঁদাবাজি বন্ধ হয়েছে এবং আমরা স্থানীয় প্রশাসন সহ বর্তমান সরকারের কাছে কুড়িগ্রামের সর্বস্তরের মানুষের আকুল আবেদন থাকবে এই চাঁদাবাজির যেন পুনরাবৃত্তি আর না ঘটে।
কুড়িগ্রামের স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে সবাই বলেছে আর কোন চাঁদাবাজি হবে না যদি কেউ কোন ধরনের চাঁদাবাজি করে আমাদের কাছে সবাই লিখিত অথবা মৌখিক অভিযোগ করলেই সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।