
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদাকে ধানের শীষ প্রতিকের মনোনয়ন দেয়ায় উপজেলার গুনবতী ইউনিয়নের গুনবতী বাজারে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে গুনবতী ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম এর নেতৃত্বে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করেন।। এই সময় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন।।