
লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামে জেলার লোহাগাড়া উপজেলায় ৮ নং চুনতি ইউনিয়নে ২ নং ওয়ার্ডের এক বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৪ ইএপ্রিল রোজ বুধবার দুপুর ১টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চুনতি হাদুর পাহাড় এলাকায় ক্ষেত খামারে তার মরদেহ পাওয়া যায়।নিত্যদিনের মতন তিনি ক্ষেত খামারে কাজ করতে যায় বলে তাহার পরিবার সূত্রে জানা যায়।
নিহত বৃদ্ধের নাম সামশুল আলম (৬০)। তিনি ওই এলাকার মৃত ঠাণ্ডা মিয়ার পুত্র।
স্থানীয় ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল মাবুধ রয়েল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পুত্র জয়নাল সওদাগর জানান, প্রতিদিনের ন্যায় সকালে আমার বাবা আমাদের বাড়ির একটু পশ্চিমে কুলপাগলী এলাকায় মরিচ ক্ষেত খামার দেখতে যান এবং কাজ শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে না আসায় আমার মা ক্ষেতে খোঁজখবর নিতে গেলে দেখতে পান ক্ষেতে আমার বাবার মরদেহ পড়ে আছে। তবে মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তীব্র গরমে ক্ষেতে কাজ করার সময় হিট স্ট্রোক করে তার নিশ্চিত মৃত্যু হয়েছে।
চুনতি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আলা উদ্দিন জানান,বিষয়টি শুনে নিশ্চিত হওয়ার সাথে সাথে আমি ওসি স্যারকে অবগত করেছি।।