
মো.নাজিউল্লাহ ভুইয়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জ মডেলে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও রক্ত দান কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা যুবদলের উদ্যোগে আজ রবিবার সকালে শাক্তা ইউনিয়নের বন্যা পার্টি সেন্টারে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রাকিবুল ইসলাম রুবেল এর সঞ্চালনায় ক্যাম্পেইনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি তারেক রহমানকে বাংলাদেশের প্রাণ হিসাবে আখ্যায়িত করেন আর যুব সমাজেকে বলেন দেশের কর্ণধার। তিনি বলেন, যৈবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। যুবকরাই দেশের শক্তি। তারাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। যুব সমাজ বদলে দিতে পারে দেশের ভবিষ্যৎ। তাই মাদককে না বলে দেশ রক্ষা ও দেশ সাজাতে যুব সমাজকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, অতি দ্রুত বাংলাদেশে আসবেন বাংলাদেশের ভবিষ্যৎ কর্নধার বিএনপির এক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান।তিনি দেশে এসে আপনাদেরকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নতুন এক বাংলাদেশ গড়বেন।
উক্ত ক্যাম্পেইনে আগত ঢাকা জেলা যুবদলের ১নং যুগ্ম সম্পাদক মাসুদ রানা বলেন,অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ।এখন আমাদের বসে থাকলে চলবে না কারণ স্বৈরাচার দেশ ছাড়লেও তার পেতাত্তারা এখনও রয়ে গেছে। তারা সর্বদা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তাই আমাদেরকে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত সতর্ক থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
আরও বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমতউল্লাহ নবী, সহসভাপতি হাজী মো শামিম হাসান,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক জানে আলম সুমন,
কেরানীগঞ্জ মডেল উপজেলা জাসাস আহ্বায়ক শাফায়েত হোসেন, আসাদ, আলমাস, মামুন প্রমুখ।