
মোঃ ইব্রাহিম, ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের ব্রাহ্মণকিত্তা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম জাহিদ। পূজা মন্ডপ পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন ঢাকা জেলার এসপি আহমদ মুঈদ, সার্কেল এসপি জাহাঙ্গীর হোসেন, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
পূজা মন্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সভাপতি ও কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিপেন বর্মনের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত অতিথিরা জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলকে নিরাপদে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত ডিআইজি জাহিদ জনগণের নিরাপত্তার বিষয়ে প্রশাসনের সজাগ দৃষ্টি এবং সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সদস্য নিবাস সরকার, নিরঞ্জন সরকার, বৈষ্ণব সরকার, অজিত বর্মন, সুদীপ বর্মন, কৃষ্ণ বর্মনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনার শেষে পূজা মন্ডপ পরিদর্শনকারীরা পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।