
মো. নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ (ঢাকা), প্রতিনিধি
কেরানীগঞ্জ মডেলের শাক্তা ইউনিয়নের নরন্ডি আইডিয়াল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর বুধবার দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
প্রধান অতিথি হিসেবে ব্যারিস্টার অমি আগত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়নের জন্য মত বিনিময় করেন।সেখানে
তিনি বলেন,❝বিএনপি ইতিমধ্যে শিক্ষার মান উন্নয়নের জন্য ৩১ টি মেগা প্রকল্প হাতে নিয়েছে যা বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে।❞তিনি আরোও বলেন,
❝আমরা দীর্ঘ ১৬ বছর যাবত বাকস্বাধীনতার জন্য, ভোটাধিকারের জন্য ও গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি। অবশেষে জুলাই আগস্টে ছাত্র- জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ সময় জেল খাটিয়েছেন। তিনি এখন চিকিৎসার জন্য বিদেশে যাবেন। সবাই তার জন্য দোয়া করবেন।❞পরিশেষে তিনি এলাকাবাসীকে বিএনপির পাশে থাকার আহবান জানান।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জনাব আবুল হোসেন বলেন,“নরন্ডি এলাকার শিক্ষার মানোন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে নরন্ডি আইডিয়াল স্কুল।এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী এখান থেকে সুনামের সাথে ভালো ফলাফল করে বর্তমানে দেশ বিদেশে নানা পেশায় দক্ষতার পরিচয় দিচ্ছে।
নরন্ডি আইডিয়াল স্কুলের সভাপতি হাজী মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে এবং ঢাকা জেলা যুবদলের ১নং যুগ্ম সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহ সভাপতি হাজি মো. শামিম হোসেন, দপ্তর সম্পাদক জানে আলম সুমন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল্লাহ সেলিম, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, বিএনপি নেতা কামাল হোসেন, শাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম বাবু, আলমাস, লোকমান,তুলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সবার জন্য ছিল সারাদিন ব্যাপি নানা আয়োজন। অনুষ্ঠান শেষে নানা বিভাগের কৃতি শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ১১৭ টি ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।শিক্ষার্থীরা ক্রেস্ট ও সনদ পেয়ে উল্লাসে মত্ত ছিল।