
খুবি প্রতিনিধি
মোঃ নাজমুল ইসলাম তমাল খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের ১১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। সম্প্রতি তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। কিন্তু তিনি মনে করেন সবাই তার পাশে দাড়ালে তিনি সুস্থ হয়ে উঠবেন।
নাজমুল ইসলাম তমাল ৩৩ বছর বয়সী এক তরুণ আইটি পেশাজীবী, সদ্য বিবাহিত । তিনি সবসময় হাসিখুশি, পরিশ্রমী এবং বিনয়ী একজন মানুষ। কিন্তু হঠাৎই তার জীবনে নেমে এসেছে ভয়াবহ এক অন্ধকার—২০২৪ সালে তার Multiple Myeloma (DSS- IIIB, High Risk Variant) নামে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ব্যয়বহুল চিকিৎসার পর গত বছর (২০২৪) ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার Bone Marrow Transplant করা হয়। প্রায় ৬০ লাখ টাকা খরচ করে চিকিৎসা করানোর পর কিছুটা সুস্থতা ফিরে পেলেও, দুঃখজনকভাবে ২০২৫ সালের মে মাসে ক্যান্সার আবার ফিরে আসে। এবার তার মেরুদণ্ডে (Spine) নতুন টিউমার ধরা পড়ে, যার কারণে তার দুই পা অবশ হয়ে যায়। বর্তমানে ডাক্তাররা Monoclonal Antibody Daratumumab ওষুধ এবং রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এই চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং অত্যন্ত ব্যয়বহুল—প্রায় ৭৫ লক্ষ টাকা খরচ হতে পারে।
শরীফ ইসলাম (অনিক)- ইসিই’১১ ব্যাচের শিক্ষার্থী বলেন, “আমাদের প্রিয় সহপাঠী তমাল সবসময়ই ছিল সবার আনন্দের উৎস, এক প্রাণবন্ত মানুষ। আজ সে জীবন-মরণ লড়াই লড়ছে এক ভয়ংকর ক্যান্সারের সাথে। তার চিকিৎসা এত ব্যয়বহুল যে পরিবারের পক্ষে একা সামাল দেওয়া অসম্ভব।
আপনাদের সবাইকে অনুরোধ করছি-যতটুকু পারেন পাশে থাকুন। বিশেষ করে, কারো যদি যাকাত, সাদকার অংশ থেকে সাহায্য করার সামর্থ্য থাকে, দয়া করে এই মহৎ কাজে যুক্ত হোন। আপনার ছোট্ট সহযোগিতাই তার জীবনে আলো ফিরিয়ে আনতে পারে। আসুন আমরা সবাই মিলে একসাথে দাঁড়াই, একজন প্রিয় বন্ধুকে, একজন ভালো মানুষকে নতুনভাবে বাঁচার সুযোগ করে দিই।”
৫ অক্টোবর পর্যন্ত তমালের জন্য উত্তোলিত অর্থের পরিমান দাঁড়িয়েছে ২৫,৮৫,৯৪২ টাকা। তার চিকিৎসার জন্য আরও প্রয়োজন ৪৯,১৪,০৫৮ টাকা।
তমালকে সহযোগিতা করতে বিকাশ/নগদ অ্যাকাউন্ট:01737-568902
সৈয়দ নূর এ মুতাসিম বিল্লাহ( খুবি ইসিই ১১)
#Bank Account Name: MD NAZMUL ISLAM
Account Number :0710100001005