
খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদয়ালয়ে কলা ও মানবিক স্কুলের আয়োজনে সহকারী রেজিস্টারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে কলা ও মানবিক স্কুলের আয়োজনে এই অবসরজনিত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ শাহাজান কবির বলেন, “ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন সফল অফিসার,পিতা হিসাবে একজন সফল পিতা, সামগ্রিকভাবে বলা যায় তিনি ছিলেন একজন সফল মানুষ। আমরা সবাই তার সুস্বাস্থ্য কামনা করি”।
ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রধান শিক্ষক ড.মাহমুদ আলম বলেন, “আবু তাহের ভাই কথা কম বলতেন কিন্তু কাজ করতেন। সহকর্মীদের চোখের জলই প্রমাণ করছে তিনি সহকর্মীদের প্রতি কতটা সহানুভূতি ছিলেন”।
মুনজুর মোরশেদ বলেন “কর্মজীবনে আবু তাহের স্যারের মতো এমন সহকর্মী কখনো দেখেনি। তিনি ছিলেন খুবই সময়ানুবর্তি একজন মানুষ। কর্মচারীদের সাথে তিনি খুবই সদাচারণ করতেন”।
অবসর প্রাপ্ত সহকারী রেজিস্ট্রার আবু তাহের খান বলেন, “আমি সর্বদা আমার জায়গা থেকে সৎ থাকার চেষ্টা করেছি। আমার উপর অর্পিত দায়িত্বসমূহ পালনে সর্বদা চেষ্টা করেছি।সকলের উচিৎ কাজ কর্মের পাশাপাশি ধর্মীয় বিষয় মেনে চলা এর ফলে কাজের প্রতি আরো বেশি মনোযোগী হওয়া যায়”।