
মারুফ আহম্মেদ,খুবি প্রতিনিধি
আজ পবিত্র জুম্মার নামাজের পর কেন্দ্রীয় মসজিদে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ মীর মুগ্ধ ছিলেন একজন মেধাবী ছাত্র ও দক্ষ ফ্রিল্যান্সার। তাকে হারানোর বিষয়টা শুধু খুলনা বিশ্ববিদ্যালয় নয় সমগ্র দেশের জন্য একটা অপরনীয় ক্ষতি। তাই আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শহীদ মীর মুগ্ধের বাবা-মা সহ তার ছোট ভাই স্নিগ্ধ।
শহীদ মীর মুগ্ধসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের জন্য দোয়া করা হয়।