
খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘খুলনা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা’ ( কুসাক) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাকিব শাহরিয়ার হাফিজ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন ডিসিপ্লিনের শিক্ষার্থী মো: নিরব।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৬০ জন সদস্য নিয়ে এই নতুন কমিটি গঠিত হয়।
কুসাক এর কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আসিফ হোসেন,মোছা:নুসরাত জাহান,জিনিয়া আক্তার ফাতেমা, মুনিরা নিশাত মুন,সাদিয়া মেহজাবিন,তামান্না ইয়াসমিন।যুগ্ম-সাধারণ সম্পাদক তনিমা জান্নাত হাসি,মো:হুসাইন, অর্থ সম্পাদক শামিমা ইয়াসমিন প্রিয়াঙ্কা,সহ-অর্থ সম্পাদক মোছাঃ সুমি খাতুন,মোছাঃ মাওয়া তুজ সাদিয়া,মোছাঃ মিম খাতুন; ক্রীড়া সম্পাদক এহসানুল হক অয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মারুফ আহম্মেদ।
কমিটির সভাপতি সাকিব শাহরিয়ার হাফিজ বলেন,”খুলনায় প্রথম আসার পর সবকিছুই নতুন মনে হয়েছিল। এই সংগঠনের মাধ্যমে আমি আমার এলাকার ভাই-বোনদের সান্নিধ্য পেয়েছি, যা আমাকে মানসিকভাবে অনেক স্বস্তি দিয়েছে। আমি এই সংগঠনের উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো।খুব দ্রুত কুসাকের আয়োজনে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জেলা এসোসিয়েশন নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের একটি আয়োজন করবো।এর মাধ্যমে আমাদের এক অপরের পরিচিতি আরো বাড়বে বলে আশা করি।”
কমিটির সদস্যরা জানিয়েছেন,” আগামী এক বছরের জন্য সংগঠনটি শিক্ষামূলক, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম একত্রে পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে নবীনবরণ ও বিদায়ী ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সংগঠনকে আরও প্রাণবন্ত ও ঐক্যবদ্ধ করে তুলতে তারা প্রতিজ্ঞাবদ্ধ”।
