
রিদোয়ান আহাম্মদ, সিনিয়র প্রতিনিধিঃ
খোদাছড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের অস্থায়ী কার্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী এবং সম্মানিত উপদেষ্টা মন্ডলির উপস্থিতিতে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো: ইয়াসিন আরাফাত এবং সহ-সভাপতি ইমরান আল হাসান সহ-সভাপতি মোঃ আরমান হোসাইন, সহ-সভাপতি মোস্তফা মাহাথীর
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মাকসুদুল আলম
সহ-সম্পাদক ইসমাইল হোসেন।
সাংগঠনিক সম্পাদক নূরনবী জিহাদ,
কোষাধক্ষ-গোলাম মোস্তফা,প্রচার সম্পাদক -আবু হানিফ, দপ্তর সম্পাদক-মোঃ ইমরান হোসেন, আইটি সম্পাদক -মোহাম্মদ ইয়াকুব আলী সহ মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করাহয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুল আলম বলেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমাদের সবারই দায়বদ্ধতা রয়েছে মূলত সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই মাদ্রাসার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা ও কর্মসংস্থান তৈরিতে সহায়তা প্রধান গুণী শিক্ষক ও প্রীতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান সকল প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি ডিরেক্টরি প্রকাশ এবং সকলের অংশগ্রহণে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন এবং বাৎসরিক মিলন মেলার আয়োজন আপাতত এই বিষয়গুলোকে মাথায় রেখেই আমরা কাজ করতে চাই।