
গফরগাঁও উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শেখ হাসিনা গণহত্যাকারীদের দোসরদের বিচারের দাবীতে জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল করে।
রোববার দুপুরে মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন এলাকায় এসে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোক্তার হোসেন,যুগ্ম আহবায়ক নবী হোসেন,যুগ্ম আহবায়ক আজিজুল হক, ছাত্রদল নেতা রোকনউদ্দিন,ইশতিয়াক হোসেন, জাকির হোসেন, ফয়সাল আহমেদ, আসাদুল,হিমেল প্রমুখ।
বক্তারা স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সরকারের গুম,খুন গণহত্যার বিচার এবং দুর্নীতিবাজ এমপি,মন্ত্রীদের বিচারের মুখোমুখি করে শাস্তির দাবি জানান।