
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সদর উপজেলার কামারজানি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চালু হলো ২৪/৭ সেবা। এসকেএস ফাউন্ডেশন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং সেভ দ্য চিলড্রেন- এর সহায়তায় এই সেবা চালু করা হয়। গত ১ জুলাই ২০২৪ তারিখে এক উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধার সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা ২৪/৭ সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। এছাড়া এসকেএস ফাউন্ডেশনের উপপরিচালক খন্দকার জাহিদ সরোয়ার ও মমতা প্রকল্পের ম্যাটারনাল হেলথ টেকনিক্যাল ম্যানেজার ডা. আরমিনা খাতুন উপস্থিত ছিলেন।
কেন্দ্রটিতে ২৪/৭ সেবা চালু হওয়ায় এখন থেকে ইউনিয়নের আশপাশের দুর্গম চরাঞ্চলের মায়েদের গর্ভকালীন ও প্রসূতি সেবা পাওয়া সহজ হবে। কেন্দ্রটি সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টাই খোলা থাকবে, যেখানে নরমাল ডেলিভারিসহ গর্ভবতী ও প্রসূতি মায়েদের সেবা প্রদান করা হবে।