
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১৪ কেজি গাজাসহ নয়ন( ২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
২০ জানুয়ারি সোমবার সকালে রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের পলাশবাড়ীর মহেশপুর নামক স্থানে একটি যাত্রী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।