
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
ফ্যাসিবাদের মুল পুঁজিবাদী অর্থনৈতিক ব্যাবস্থার বিরুদ্ধে তিব্র শ্রেনি সংগ্রাম গড়ে তোলার আহবান বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন।সারাদেশে অব্যাহত খুন, চাঁদাবাজি, মব সন্ত্রাস ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সংগ্রাম জারি রাখার আহবান জানিয়ে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ শনিবার বিকেল ৫ টায় দাড়িয়াপুর বাজার এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা পাঠচক্র ফোরামের সদস্য প্রভাষক জাহিদুল হক, সবুজ মিয়া, শামীম আরা মিনা ও বিপ্লবী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক রুদ্র নীল প্রমুখ।
বক্তারা বলেন জনগণের তিব্র প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সকল গণতান্ত্রিক অধিকার আদায়ে বীর জনতাকে আন্দোলন অব্যাহত রাখতে হবে। এখনও যারা ঘুষ, দুর্নীতি ও বাজার সিন্ডিকেটের সহযোগী হিসেবে কাজ করছেন তাদেরকেও উচিত জবাব দিতে হবে। কাজ খাদ্যের লড়াই পরিচালনা করতে হবে পুঁজিবাদ বিরোধী লড়াইয়ে দিকে।