
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ৬ নং ওয়ার্ড নুরপুর গ্রামে এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে ফেল করায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে লাবন্য নামে এক শিক্ষার্থী
নিহত শিক্ষার্থী লাবণ্য আক্তার পৌর এলাকার নুরপুর গ্রামের শিক্ষক আশরাফুল আলমের মেয়ে এবং পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়িতে স্বয়ং কক্ষে একটি রুমে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তার মা-বাবা বাড়ির আঙ্গিনাতেই বসেছিল বলে জানা যায়। হঠাৎ আকস্মিক এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।