
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বৃদ্ধি-বলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকালে ইউনিসেফ বাংলাদেশ সহযোগিতায় ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ আয়োজনে গাইবান্ধা পুলিশ লাইন স্কুলে সামনে সচেতন তামূলক র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে মানববন্ধন করা হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন,গাইবান্ধা পুলিশ লাইন স্কুল প্রধান শিক্ষক,সুকোমল মজুমদার , ইয়ুথনেট গ্লোবাল গাইবান্ধা জেলা শাখার সদস্যসাব্বির রহমান মুকুট, আব্দুল মুহিদ সরকার মিথান, মিফতাহুল বরকত ছায়হাম, সহ অন্যরা
বক্তারা সরকার ও নীতি নির্ধারকদের প্রতি পাঁচটি মুল দাবি তুলে ধরেন সেগুলো হলো ,অবৈধভাবে ব্যাটারি গলানো ও সিসা আহরণকারী প্রতিটা কারখানা অবিলম্বে সিল বন্ধ করতে হবে।. রং, খেলনা ও অন্যান্য ভোক্তা পণ্যে অতিরিক্ত সিসা মেশানো বন্ধে কঠোর লাইসেন্স ও মান নিয়ন্ত্রণ চালু করতে হবে,সিসা দূষণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিয়মিত মনিটরিং, পরিবেশ অডিট ও জরিমানা প্রক্রিয়া কার্যকর করতে হবে, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত স্বাস্থ্য পরিদর্শন, শিশুদের জন্য পুনরুদ্ধার প্রোগ্রাম এবং জনস্বাস্থ্য শিক্ষার ব্যবস্থা নিতে হবে,, সিসা-প্রয়োগ বন্ধে বিকল্প প্রযুক্তি ও পুনর্ব্যবহারযোগ্য নিরাপদ পদ্ধতিতে বিনিয়োগের জন্য সরকার ও বেসরকারি অংশীদারদের অনুপ্রাণিত করতে হবে।
তারা আরও বলেন, সিসা একটি নীরব ঘাতক। এটি শিশুদের মেধা ও শারীরিক বিকাশে মারাত্মক ক্ষতি করে। তাই পরিবার, বিদ্যালয় ও সমাজের প্রত্যেককে সিসা দূষণ রোধে এগিয়ে আসতে হবে। No Safe Level Act Now to End Lead Exposure এই বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, কারণ সিসা দূষণের কোনো নিরাপদ মাত্রা নেই।
এতে শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।