
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে চাচা মোকছেদুল ইসলামের ছুরিকাঘাতে ভাতিজা মাহফুজুর রহমান নিহত হয়েছেন।
গত শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার নামক এলাকায় এই ঘটনা ঘটে।নিহত মাহফুজুর রহমান একই গ্রামের তাহের মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় , দীর্ঘদিন যাবত চাচা মোকছেদুল ইসলামের সাথে ভাতিজা মাহফুজুর রহমানের জমি নিয়ে এ দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে আজ চাচা-ভাতিজার মধ্যে বাক-বিতর্ক শুরু হয়। বাগ- বিতর্কের এক পর্যায়ে প্রথমে মুখামুখি শুরু হয় পরে দুজনার মাঝে হাতাহাতি হলে এক পর্যায়ে ধারালো ছুড়ি দিয়ে ভাতিজার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে চাচা মাহফুজুর রহমান।
এতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুবরণ করে মাহফুজুর রহমান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা। তিনি জানান জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মারামারিতে মাহফুজুর রহমান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারসহ থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন।