
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দুটি পৃথক অভিযানে গাঁজা ও রেক্টিফায়েড স্পিরিটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৫ জুলাই, ডিএনসি গাইবান্ধার একটি টিম সাদুল্লাপুর থানাধীন একবারপুর এলাকায় মহাসড়কের উপর মাদকবিরোধী যানবাহন তল্লাশি অভিযান চালিয়ে মো. নাসিরুল ইসলাম (৩৮) এর কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাকে গ্রেফতার করে।
অপরদিকে, একইদিন ফুলছড়ি থানাধীন একাডেমি বাজার এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মো. রহেদ (৪০) এর নিকট থেকে ১০০ বোতল রেক্টিফায়েড স্পিরিট উদ্ধার করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ডিএনসি’র উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলাম বাদী হয়ে সাদুল্লাপুর ও ফুলছড়ি থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি গাইবান্ধা জেলা কার্যালয় সূত্রে জানানো হয়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।