
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ শনিবার সকাল ১১টায় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।গত ৫ আগষ্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী প্রতিরোধের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়। গঠিত হয় অন্তরবর্তীকালিন সরকার, এক মাস যেতে না-যেতেই যৌথ বাহিনীর অভিযানের নামে দুজনকে খুন করা হয়।অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে দুইজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়! হাসিনা সরকারের পতনের পর নিত্যপন্যের সিন্ডিকেট ও সন্ত্রাস দখলদারিত্ব বন্ধের পদক্ষেপ নেওয়া হয়নি,কিন্তু সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপসনালয়গুলোতে হামলা ভাংচুর চালানো হচ্ছে!ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্যদিয়ে মানুষ স্বপ্ন দেখেছিল একটা সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, পাহাড় ও সমতলে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, কিন্তু অঘোষিত ভাবে পাহাড়ে এখনো সেনা শাসন চলছে। হাজার হাজার ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করলে আবারও আন্দোলন দানা বাঁধবে,প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।