
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ তরিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ তরিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩
গত বৃহস্পতিবার (২৯ মে) রাতে এ তথ্য জানান সিপিসি-৩, গাইবান্ধা, র্যাব-১৩, রংপুর এর নায়েব সুবেদার মোঃ নওশের আলী।
গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম উপজেলার দরবস্ত ইউনিয়নের তালুকরহিমাপুর গ্রামের বাসিন্দা মুঞ্জুল ওরফে মিয়ার ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১২ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে প্রতারণার অপরাধে মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে ফৌজদারি অপরাধে (ধারা ৪০৬/৪২০, পেনাল কোড ১৮৬০) ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাদণ্ডে দন্ডিত করে।
অভিযান সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে সিপিসি-৩, গাইবান্ধা, র্যাব-১৩, রংপুরের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে উপজেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে মায়ামনি হোটেলের সামনে থেকে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।