
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত গাউসিয়া আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদরাসার শিক্ষক ও ছাত্র/ছাত্রী সংসদ কর্তৃক আয়োজিত গাউছে জমান হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ(রাঃ),ওরশে আ’লা হযরত(রাঃ),শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী(রহঃ)এর শাহাদাত বার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল-২৪ইং আজ ০৩ সেপ্টেম্বর,মঙ্গলবার সকাল ১১.৩০মিনিটে মাদরাসার হলে মুহাম্মদ আবদুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদ সম্মানিত সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইউছুপ মিয়া। সম্মানিত আলোচক ছিলেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ্ ফারুকী,প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সংগঠক ও লেখক সৈয়দ মুহাম্মদ আবু আজম।
প্রধান অতিথি ছিলেন জনাব মুহাম্মদ হাসানুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলানা মুহাম্মদ ইসহাক আনছারী,আলহাজ্ব মুহাম্মদ কামাল পাশা চৌধুরী,মুহাম্মদ ওবায়দুল আকবর,মুহাম্মদ নুরুল আমিন-কুয়েত প্রবাসী,মুহাম্মদ মিজানুর রহমান-দুবাই প্রবাসী,মুহাম্মদ হাবিবুর রহমান-সাংগঠনিক সম্পাদক,প্রবাসী সেনানী পরিষদ(ধলই)-ওমান প্রবাসী.
মুহাম্মদ আহাদ উল্লাহ রিয়াদ-দুবাই প্রবাসী-প্রচার সম্পাদক,প্রবাসী সেনানী পরিষদ(ধলই),মুহাম্মদ তাজুল ইসলাম তাজু-কাটিরহাট,সৈয়দ মুহাম্মদ বোরহান উদ্দিন সুমন-দুবাই প্রবাসী,
মুহাম্মদ মহি উদ্দিন শিবলু,গাউসিয়া কমিটি বাংলাদেশ,এনায়েতপুর শাখার প্রতিনিধি মুহাম্মদ জোনায়েদ উল্লাহ ও মুহাম্মদ সাইমন তালুকদারসহ আরো কয়েকজন বিশেষ মেহমান ও মাদরাসার সহ-সুপার এবং সকল শিক্ষক মণ্ডলী।
এতে উপস্থিত থাকার মাধ্যমে সহযোগিতা করে আজকের প্রোগ্রাম সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞ এবং মাদরাসার ছাত্র ও ছাত্রী সংসদ এর দায়িত্বশীল দের মোবারকবাদ জানাচ্ছি।