
গাজীপুর প্রতিনিধি
১৭ই আগস্ট শনিবার গাজীপুর সাইনবোর্ড ও হারিকেন এলাকায় বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে। তারা দুই পাশের রাস্তা ব্লকড করে দেয়। ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি।
শ্রমিকরা বলছে, নির্দিষ্ট সময় পার হওয়াল পরেও আজ/কাল বলে মালিকরা আমাদের বেতন দিচ্ছে না। অপর দিকে বাসা ভাড়া বাকি। নিত্য প্রয়োজনীয় জিনিস তো আছেই। সব মিলিয়ে আমরা কঠিণ বিপদে পড়েই রাস্তায় এসেছি। তারা আরো বলছে “ড. ইউনূসের অন্তর্বর্তীকালের সরকার ও ছাত্রের জনতার দিকে আমরা নির্দিষ্ট আকর্ষণ করছি, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আপনারা কোনো কার্যকারী পদক্ষেপ গ্রহণ করুন। যুগ যুগ ধরে দেশের শ্রমিক-সমাজ অবহেলিত। রাষ্ট্রের বরাদ্দকৃত সুযোগ-সুবিধা আমাদের পর্যন্ত পৌছে না। এমনকি অধিকাংশ সময় নির্ধারিত সময় বেতন দেওয়া হয় না। আমাদের আন্দোলন করে করে বেতন আদায় করতে হয়।