
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গত ৬ই ডিসেম্বর ২০২৫ শনিবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অ়ভিযানে ৪৭পুরিয়া হিরোইন, ২৭ পিচ ইয়াবা, একটি ধারালো চাপাতি ও মাদক বিক্রয়ের নগদ ৩৭০০ (তিন হাজার সাতশত) টাকা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নির্দেশনায় এস.আই নজরুল ইসলাম ও এ.এস.আই হাবীবুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স গত শনিবার রাতে নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামের বাবলু মিয়ার পরিত্যক্ত ঘরে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির জন্য অবস্থান করছে, এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে নাকাই ইউনিয়নের কুঞ্জনাকাই গ্রামের মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে ১. মেহেদী হাসান সবুজ সরকার(৩৮), একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ২.আপেল মাহমুদ(৩০), ও হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়া পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ৩. হুমায়ন কবীর(২৮) কে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৪৭পুরিয়া হিরোইন, ২৭ পিচ ইয়াবা, একটি ধারালো চাপাতি ও মাদক বিক্রয়ের নগদ টাকা ৩৭০০ (তিন হাজার সাতশত) টাকা জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জনস্বার্থে গোবিন্দগঞ্জ কে মাদক মুক্ত রাখতে মাদককের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে তিনি জানান।