
নেয়ামুল হক মিয়া,গৌরনদী,বরিশাল
গৌরনদী উপজেলায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা সহ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে, মোবাইল কোর্টের আওতায় স্থানীয় সরকার (ইউনিয়ন) পরিষদ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় রাস্তার উপর ইট ও খোয়া রাখার অপরাধে একজনকে ১০,০০০ (দশ হাজার) টাকা ও গাছ রাখার অপরাধে অপর একজনকে ৫০০০ (পাঁচ হাজার) টাকা এবং শব্দের আধিক্য প্রতিরোধে গাড়িতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী একটি গাড়ির ড্রাইভারকে ১০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময়, মাদক প্রতিরোধে মাদক স্পটে আকস্মিক অভিযান পরিচালনা করা এবং এর পৃষ্ঠপোষকতাকারী গ্রেফতারের উদ্যোগের অংশ হিসেবে সুন্দরদী এলাকার একটি স্পটে মাদক সরঞ্জামাদি জব্দ ও একজনকে আটক করে নিয়মিত মামলার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) রাতে আকস্মিক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
অভিযানে সহযোগিতা করেন গৌরনদী মডেল থানা পুলিশ।
জনস্বার্থে গৌরনদী মডেল থানার পুলিশ প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।