
ঘাটাইলে গণিত অলিম্পিয়াড ও শিশুবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ ও সনদ বিতরণ
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের ঘাটাইলে গণিত অলিম্পিয়াড ও শিশুবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত
শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সনদ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে ঘাটাইল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে উপজেলা
পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার
আবু সাঈদ। ঘাটাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি এস. এম. আব্দুল
লতিফের সভাপতিত্বে এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,জাসা গ্রুপের
ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডা: এম.এ সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শফিকুল ইসলাম, ঘাটাইল কিন্ডার
গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, বৃত্তি
কমিটির সদস্য ও সহ সভাপতি মেহেদী হাসান খান,বৃত্তি কমিটির সদস্য নিলুফা
ইয়াসমিন, দপ্তর মো: হেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,ঘাটাইল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি
পরিচালনা কমিটির আহবায়ক ও সিনিয়র সাংবাদিক মো: সাজ্জাদুর রহমান ।