
ফটিকছড়ি প্রতিনিধি ,
চট্টগ্রাম -২ ফটিকছড়ি আসনের আগামী দ্বাদশ সংসদ নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেন বার বার নির্বাচিত সাবেক সাংসদ আলহাজ্ব রফিকুল আনোয়ারের একমাত্র কন্যা বর্তমান মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি। এর আগে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতিক পান। তিনি বর্তমানে উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) দুপুরে ফটিকছড়ি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে দলীয় নেতা কর্মীরা ফটিকছড়ি সীমান্তের শেষ প্রান্তে হাটহাজারী উপজেলার শেষ সীমানায় মোটর শোভাযাত্রা নিয়ে অপেক্ষা করেন।
তিনি ফটিকছড়ি সীমান্তে এসে পৌঁছলে বাদ্যবাজনা বাজিয়ে রাজকীয় মোটর শোভাযাত্রা নিয়ে ফটিকছড়ি উপজেলা সদর মুখে রাওনা দেন। এই সময় পার্বত্য এলাকা নাজিরহাট খাগড়াছড়ি মহাসড়কের দুপাশে হাজার হাজার মানুষ তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রতি উত্তরে তিনি হাত নাড়িয়ে জবাব দিতে থাকেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফটিকছড়ি উপজেলা শাখার নাজিম উদ্দীন মহুরী। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, উপজেলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, সহ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।