
উম্মে কাওসার এপি
চট্টগ্রাম সিটি প্রতিনিধি
নগরীর ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে এই আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
দুপুরের পর থেকেই দলীয় নেতা কর্মীরা বিভিন্ন ফেস্টুন প্ল্যাকার্ড, ব্যানার,ও জাতীয় পতাকা হাতে জড় হতে থাকে নগরীর ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের ফইল্লাতলী বাজার সংলগ্ন কিচেন মার্কেটের সামনে।


সংসদ সদস্য বাচ্চুর নেতৃত্বে র্যালিটি বিভিন্ন স্থান ঘুরে নয়া বাজার বিশ্ব রোড মোড় এসে শেষ হয়।
এ সময় এমপি বাচ্চু তার বক্তব্যে বলেন ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান পাকহানাদার বাহিনীর হৃদপিন্ডে কাঁপন ধরিয়েছিল।যতক্ষণ পর্যন্ত বাঙালি জাতির মুখে এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের বিজয় নিশ্চিত ইনশাল্লাহ।বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিকল্প নাই সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আপনারা সবাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
মহানগর বিভিন্ন ওয়ার্ড ও ১১ নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা র্যালীতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।