
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লা চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের লক্ষিপুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরন ও ৯ম ও ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষে এক অভিভাবক সমাভেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।।
শনিবার , ১৬ অগাস্ট সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সমাবেশে
বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি মাওলানা এ টি এম মাছুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.পেয়ার আহ্ম্মেদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক সৈয়দ একরামুল হক হারুন।। বাংলাদেশের শীর্ষ ওষুধ কোম্পানি বায়োফার্মার ব্যবস্হাপনা পরিচালক ডা: লকিয়ত উল্লাহ মিলন। এ সময় আগত অতিথিরা বলেন
আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত, তারা দেশের সম্পদ। তারা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ ও জাতির যেমন উপকৃত হবে , তেমনি মা-বাবাও গর্বিত হবেন।
অভিভাবকদের উদ্দেশ্য বলেন আপনার ছেলে সন্ধার পর এবং যে কোনো সময় কোথায় যায় কার সাথে মিশে কি করে সেটার দেখার দায়িত্ব আপনার।।
মাষ্টার খলিলুর রহমানের সঞ্চালনায় আরো অথিথি ছিলেন নুরুল আফসার। এডভোকেট এম এয়াকুব আলী খবির। এডভোকেট মো: মোস্তাফিজুর রহমান নজরুল। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অছি উদ্দিন। এই সময় বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক, রাজনৈতিক, সামাজিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।