
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার একতা সংঘের উদ্যোগে দেশের শীর্ষ স্হানীয় ওষুধ কোম্পানি বায়োফার্মা ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ মিলন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার নির্বাচিত হওয়ায় এবং মালয়েশিয়া থেকে ডক্টরের ডিগ্রী অর্জন করায় সংবর্ধনা ও ক্যারিয়ার গাইড মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৭ আগষ্ট শক্রবার সকাল ১০ টায় কুলাসার মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে আলা উদ্দিন মিশাদ এর সঞ্চালনায় প্রফেসর মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে গুণীজন এবং (A+) প্রাপ্তদের সংবর্ধনা প্রদান ও ক্যারিয়ার গাইড মূলক আলোচনা করেন বায়োফার্মা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ মিলন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডাক্তার গোলাম কিবরিয়া টিপু,, সমসজ সেবক মজিবুল ইসলাম সহ আরো অনেকে।
কুলাসার একতা সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে যে,সমাজের অসহায় রোগীদের চিকিৎসা প্রদান করা হবে, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খরচ বহন করা হবে ,অসহায় কোন লোক মারা গেলে তাদের লাশ দাপনের সম্পূর্ণ খরচ প্রদান করা হবে।
অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন আনোয়ার হোসেন,রকিবুল হাসান,আবদুল হক।