
ওয়াসিম উদ্দিন
মিরসরাই উপজেলা প্রতিনিধি চট্টগ্রাম
মিরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালি ইউনিয়নের ডোমখালী জলদাশ পাড়ায় গত ১৪.০১.২০২৩ তারিখে রাতের আঁধারে ইঞ্জিন চালিত নৌকা ও মাছ ধরার জালে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নিঃস্ব হয়ে যাওয়া অসহায় জলদাস পরিবারদের মাঝে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক ভুট্টু ভাই।
উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভুট্টো বলেন আওয়ামী লীগ সরকার থাকতে কোন অসহায় পরিবার কষ্টে থাকবেনা। তিনি আরো বলেন মিরসরাইতে যদি কোন অসহায় পরিবার কষ্টে থাকে তাহলে তাদের মাঝেও উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন ১৬ নং সাহেরখালি ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান কামরুল হাইদার চৌধুরী, মিরসরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সহ উপজেলা এবং ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।