
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয়ের (জাবি ) বাংলা বিভাগের অধ্যাপক ড. পৃথ্বিলা নাজনীন নীলিমা বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে মহামান্য রাষ্ট্রপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন হয়েছেন।
গত রবিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয় , অধ্যাপক ড. পৃথ্বিলা নাজনীন নীলিমা আগামী ৩ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ড. পৃথ্বিলা নাজনীন নীলিমার কাছে এই অর্জনের জন্য অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,
সকল অর্জনই সুখের ,আনন্দের । এত দিনের জানা শোনার , অভিজ্ঞতার ফলে এই অর্জন । এটা কেবল জানার ,শোনার শুরু আরো অনেক সামনে জানার শোনার সুযোগ আছে ।